ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে আশ্রয় নিয়েছে সূচনা, রোজ গুনতে হয় ১০ হাজার রুপি

  • আপডেট সময়: ০৯:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪
  • ৮৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা। এর পর থেকে নেতাকর্মীরা যে যেভাবে পেরেছে পালিয়েছে দেশ ছেড়ে। এই তালিকায় রয়েছেন কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা। বর্তমানে বাবা ও মেয়ে উভয়েই কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন।

‘ওপি ইন্ডিয়া’ নামে ভারতের একটি সর্বভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ১০ দিন আগে সীমান্ত পেরিয়ে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় অবস্থান করছেন। এর জন্য প্রতিদিন ১০ হাজার রুপি গুণতে হচ্ছে তাদের। সংবাদ মাধ্যমটির দাবি ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা।

জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে কুমিল্লার বুড়িচং উপজেলা চারানল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তাহসিন বাহার সূচনা। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় হয়ে ওঠেন তিনি। ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর এলাকায় দুই দিন কাটিয়ে ৩১ তারিখ কলকাতায় ঢোকেন সূচনা। আর অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য তাদের সহযোগিতা করেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

ভারতে আশ্রয় নিয়েছে সূচনা, রোজ গুনতে হয় ১০ হাজার রুপি

আপডেট সময়: ০৯:০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪