ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা জানালেন ফখরুল

  • আপডেট সময়: ১১:২০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪
  • ৭২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জামায়াতের সঙ্গে আমাদের যে জোট ছিল, আন্দোলনের জন্য জোট, সেটা অনেক আগেই অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩০ আগস্ট) গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জামায়াতের সঙ্গে আমাদের যে জোট ছিল এটা এখন কোনো কাজ করে না। অনেক আগেই আমরা যুগপৎ আন্দোলন শুরু করেছি, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রোগ্রাম ঠিক করে যুগপৎ আন্দোলন করেছি সরকার পতন অবধি। এটা এখন বলবত নেই।’

তিনি বলেন, ‘তবে অন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা অব্যাহত রেখেছি, কারণ এখনো কেয়ারটেকার সরকার আছে, এরপর নির্বাচন আছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা আলোচনা বজায় রাখছি, এটা জরুরি। এই মুহূর্তে আমাদের কোনো জোট নেই। আমরা জোটবদ্ধ নই।’

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

জামায়াতের সঙ্গে জোট নিয়ে যা জানালেন ফখরুল

আপডেট সময়: ১১:২০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪