ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের ওপর হামলার নাটক : মির্জা ফখরুল

  • আপডেট সময়: ০৬:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ৮৯ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংখ্যালঘুদের উপর হামলার বিষয়টি একটা ফেইক প্রপাগান্ডা। বাংলাদেশের গণজাগরণকে ব্যর্থ প্রমাণ করার জন্য ও নতুন সরকারকে ব্যর্থ করার জন্য মিথ্যা ও বানোয়াট নাটকের প্রচারণা চালাচ্ছে একটি মহল। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ ও বিশ্ব মতামত কেউ এটাকে বিশ্বাস করবে না।

সোমবার (১২ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, গণ-আন্দোলনে যেসব ছাত্র-জনতা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি ও শ্রদ্ধা জানাচ্ছি। আরাফাত রহমান কোকো রাজনীতিতে সম্পৃক্ততা ছিল না। তিনি ছিলেন একজন ক্রীড়াপ্রেমী ও সংগঠক। জীবদ্দশায় ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছেন। আজকের এই দিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

বিএনপি মহাসচিব বলেন, আজকে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সফল হবে বাংলাদেশের ক্রীড়া আঙ্গনকে আন্তর্জাতিক মহলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

মির্জা ফখরুল বলেন, একই সাথে আমরা একটি কথা স্পষ্ট করে বলতে চাই, বর্তমান যে অন্তবর্তীকালীন সরকার রয়েছে তাদের অনুরোধ অতি দ্রুত একটি নির্বাচনের ক্ষেত্র তৈরি করার জন্য। এবং সমস্ত বিপদ কাটিয়ে সত্যিকার অর্থে একটি মুক্ত বাংলাদেশ তৈরি করার। সেই সাথে যত তাড়াতাড়ি সম্ভব একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। নির্বাচনের মাধ্যমে জনগণের একটি সরকার গঠন হবে।

শেখ হাসিনা বলেছেন, সেন্টমার্টিন আমেরিকাকে দেয় নাই বলে ক্ষমতা ছাড়তে হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাকোয়াজ’ নিজে যখন ব্যর্থ হয় তখন অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় এটা তাদের ঐতিহাসিক বৈশিষ্ট্য। তারা সবাই জনগণকে বিভ্রান্ত করার জন্য কাজ করছে।

তিনি বলেন, দেশকে আশঙ্কামুক্ত করার জন্য সবাইকে সজাগ থেকে রাস্তায় নামতে হবে। জনগণের কাছে এই হচ্ছে আমার প্রত্যাশা বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

গণজাগরণকে ব্যর্থ করতে সংখ্যালঘুদের ওপর হামলার নাটক : মির্জা ফখরুল

আপডেট সময়: ০৬:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪