ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্টে বিচারপতিদের পদত্যাগের আহ্বান জামায়াতের

  • আপডেট সময়: ০১:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪
  • ৮১ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের রাজনৈতিক পরিচয়ধারী বিচারপতিদের পদত্যাগের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ শনিবার এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট সরকার বিগত ১৬ বছর যাবৎ দেশের বিচার বিভাগে সুবিধাভোগী, অযোগ্য, অদক্ষ দলীয় লোক বসিয়ে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে। মানুষের ন্যায় বিচার পাবার অধিকার কেড়ে নিয়েছে। দেশের নাগরিকরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে দেশের আদালতগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘দেশে আইনের শাসন, ন্যায় বিচার, সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের আত্মস্বীকৃত শপথবদ্ধ রাজনৈতিক পরিচয়ধারী বিচারপতিদের দ্বারা আইনের শাসন ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব নয়। তাই দেশের নাগরিকদের ন্যায় বিচার ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা করা এবং দেশের সর্বোচ্চ আদালত যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে অবিলম্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের দলীয় পরিচয়ধারী বিচারপতিদের পদত্যাগ করার আহ্বান জানাচ্ছি।’ প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

সুপ্রিম কোর্টে বিচারপতিদের পদত্যাগের আহ্বান জামায়াতের

আপডেট সময়: ০১:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪