ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীর উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বান

  • আপডেট সময়: ০৯:২৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • ৮৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশবাসীর উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ আহ্বান জানানো হয়েছে।

সোমবার (৫ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ আহ্বান জানান।

এ আহ্বানে তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। খুব স্বল্প সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। এই সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। বিশেষ করে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তির ওপর হামলা করে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সংগ্রামী দেশবাসীকে এই ধরনের কোনো পরিস্থিতি কেউ যাতে তৈরি করতে না পারে এবং ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর কোনো ধরনের হামলা করতে না পারে, সে উদ্দেশে পাহারাদারের ভূমিকা পালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’ প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

দেশবাসীর উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্বান

আপডেট সময়: ০৯:২৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪