ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যতো প্রভাবশালী হোক, দুর্নীতির তদন্ত হবে: কাদের

  • আপডেট সময়: ০৮:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • ৯৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। যে যতো প্রভাবশালী হোক তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে।

মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি। তার ব্যাপারে কি করে জানবো? সরকারের নজরে আসার আগে সরকার কীভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি। গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এমন ঘটনা ঘটেনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। কেউ দুর্নীতি করলে তদন্ত ও মামলা করার নিরঙ্কুশ স্বাধীনতা আছে তাদের। যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়নি সে বিষয়ে কথা বলে অন্ধকারে ঢিল ছুড়বো কেন?

সেন্টমার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে বিরোধিতা করেছেন ওবায়দুল কাদের। এ সময় তিনি সার্বভৌমত্বে আঘাত কোথায় তা চ্যালেঞ্জ দিয়ে জানতে চেয়েছেন।

ওবায়দুল কাদের বলেছেন, মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ ম্লান হয়েছে এমন চিত্র বাস্তব নয়। গত বছরের তুলনায় এ বছর প্রথম দিনই তিন লাখ বেশি পশু কোরবানি হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ঈদুল আজহায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে পাঁচ কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি টাকা।

১০ শতাংশের মতো মূল্যস্ফীতি আছে দেশে। এটুকু পরিস্থিতি থেকে উত্তরণের জন্যও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

যতো প্রভাবশালী হোক, দুর্নীতির তদন্ত হবে: কাদের

আপডেট সময়: ০৮:৩৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪