ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কে যানজটের কথা অস্বীকার করলেন ওবায়দুল কাদের

  • আপডেট সময়: ০৬:৪৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
  • ৮০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:এবারের ঈদযাত্রায় বিভিন্ন সড়ক-মহাসড়কে যানজটের চিত্র দেখা গেলেও তা অস্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ঈদ যাত্রায় সড়কে যানজটে নেই, তবে এবার চাপ আছে। সড়কে চাপ হবে। তবে রাস্তার জন্য যানজট হয়নি।

শুক্রবার (১৪ জুন) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

গত কয়েকটি বছর ঈদ যাত্রা স্বস্তিকর দাবি করে তিনি আরও বলেন, ফিরতি যাত্রায় কয়েকটি দুর্ঘটনা হয়েছে। এবার আমরা আরো সর্তক হয়েছি। কোরবানি ঈদের সময় পশুর হাট চাপ সৃষ্টি করে। বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো খুব কঠিন। গতবারও বৃষ্টি ছিল। গতকালও হঠাৎ বৃষ্টি হয়েছে। যে ফ্লাইটে সিঙ্গাপুর থেকে এসেছি ৩২ মিনিট নামতে পারে নাই।

এসময় তিনি পশুবাহী গাড়ি, পশুর হাট যততত্র বসিয়ে জনদুর্ভোগ না করতে অনুরোধ করেন।

তিনি বলেন, আজকে আমাদের দেশে বাজেট সেশন চলছে। এই বাজেট নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। পৃথিবীর অন্যান্য দেশেও বাজেট আছে। এই বছর ৬৪ দেশে নির্বাচন হওয়ার কথা। আমাদের নির্বাচন সম্পন্ন হয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও নির্বাচন শেষ হয়েছে। বাজেট বাস্তবতায়, ভারসাম্যমূলক বাজেট।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল আউয়াল শামীম, উপ দপ্তর সম্পাদক সায়েম খানসহ অনেকে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

সড়কে যানজটের কথা অস্বীকার করলেন ওবায়দুল কাদের

আপডেট সময়: ০৬:৪৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪