ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেককে শাস্তি দিতে পারলে বিএনপির অরাজকতা বন্ধ হবে: হানিফ

  • আপডেট সময়: ০৭:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪
  • ৯৮ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, তারেক রহমানকে দেশে এনে বিচার করে শাস্তি দিতে পারলে বিএনপি যে অরাজকতা করে তা বন্ধ হয়ে যাবে। কারণ এ দেশে যতো সন্ত্রাসী কর্মকাণ্ড সব বিএনপির নেতৃত্বে হয় এবং সেটা লন্ডনে বসে তারেক রহমানের নির্দেশেই হয়।

কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে আজ শুক্রবার (৩১ মে) বেলা ১১টায় হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় কুষ্টিয়া- ২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে হানিফ বলেন, তেলের দাম ১ টাকা হোক আর ২ টাকা বৃদ্ধি পাক তা সাধারণ মানুষের ওপর চাপ হয়। কিন্তু আমদানি মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারকে দাম বাড়াতে হচ্ছে। সারা পৃথিবীতে অর্থনীতিতে মন্দাভাব যাচ্ছে। আমরা ভর্তুকি দিয়ে চালাচ্ছি।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

তারেককে শাস্তি দিতে পারলে বিএনপির অরাজকতা বন্ধ হবে: হানিফ

আপডেট সময়: ০৭:২২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪