ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল

  • আপডেট সময়: ১১:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ১০০ জন দেখেছে
Spread the love

লোকডমাচার ডেস্ক:বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে গোটা দেশটাকে বন্দিশালা বানানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই মন্তব্য করেন।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইনসহ অন্যান্য নেতার জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে ওই বিবৃতি দেন মির্জা ফখরুল।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারি ‘ডামি’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ‘দখল’ করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেপরোয়া, কতৃর্ত্ববাদী ও জুলুমবাজ হয়ে উঠেছে। অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্রমনা বিরোধী দল এবং ভিন্নমত ও পথের মানুষদের ওপর দমন-পীড়নের খড়্গ নামিয়ে এনেছে সরকার।

তিনি বলেন, বর্তমানে দেশ থেকে আইনের শাসন ও সুশাসন উধাও হয়ে গেছে বলেই গণতান্ত্রিক সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দেশে এক সর্বগ্রাসী অরাজকতার ডালপালা বিস্তারলাভ করেছে। আওয়ামী অবৈধ শাসকগোষ্ঠী তাদের দুঃশাসন প্রলম্বিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, সারাদেশে প্রতিনিয়ত সরকারের মদদে বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা প্রদানসহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসিরসহ উল্লিখিত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

দেশ থেকে আইনের শাসন উধাও হয়ে গেছে : মির্জা ফখরুল

আপডেট সময়: ১১:০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪