ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিদের যে স্বজনেরা সরেননি, সময়মতো ব্যবস্থা: কাদের

  • আপডেট সময়: ০৬:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ৮৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের যেসব আত্মীয়-স্বজন প্রার্থিতা প্রত্যাহার করে সরেননি, তাদের ব্যাপারে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে।”

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এই মন্তব্য করেন।

তিনি বলেন, দলের যারা মন্ত্রী-এমপি পর্যায়ে আছেন, তাদের সন্তান ও স্বজনেরা যেন উপজেলা নির্বাচনে না আসেন—সেই নির্দেশনা রয়েছে। প্রথম পর্যায়ের প্রার্থিতা প্রত্যাহারের সময় চলে গেছে। কেউ কেউ বলেছেন- আমরা বিষয়টি আরও আগে অবহিত হলে সিদ্ধান্ত নিতে আমাদের সুবিধা হতো। এরপরও প্রত্যাহার কেউ কেউ করেছেন, কেউ কেউ করেননি। আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে সময়সীমা, তারপরও ইচ্ছা করলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারতেন। তবে নির্বাচনের আগের দিন পর্যন্ত সুযোগ আছে।

তিনি আরও বলেন, দলীয় নির্দেশনা অমান্য করলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে চিন্তা করা হবে। সময়মতো এ সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দল যার যার কর্মকাণ্ড বিচার করবে। চূড়ান্ত পর্যায় পর্যন্ত যারা প্রত্যাহার করবে না, তাদের বিরুদ্ধে সময়মতো দল ব্যবস্থা নেবে।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

এমপিদের যে স্বজনেরা সরেননি, সময়মতো ব্যবস্থা: কাদের

আপডেট সময়: ০৬:১৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪