ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ

  • আপডেট সময়: ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • ৯৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যৌন হয়রানি প্রতিরোধে কাজ করবে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তারা।

শুক্রবার (২২ মার্চ) বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, যৌন হয়রানি প্রতিরোধে অনলাইন-অফলাইনে বহুমুখী কর্মসূচি পালন করবে মানবসম্পদ বিষয়ক উপকমিটি। এছাড়া সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এতিম ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির কো-চেয়ারম্যান সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব বেগম শামসুন নাহার।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

যৌন হয়রানি রোধে কাজ করবে আওয়ামী লীগ

আপডেট সময়: ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪