ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে শীর্ষ সন্ত্রাসী রমজানকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময়: ০৯:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
  • ১৬১ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোরে পূর্ব শত্রুতার জেরে ধরে হত্যাসহ ৩২টি মামলার আসামি রমজান আলীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সোয়া দশটার দিকে যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রমজান ওই এলাকার ফয়েজের ছেলে। তিনি ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ছিলেন।

সন্ত্রাসী রমজান আলী রাতে নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন এ সময় একই এলাকার পিচ্চি রাজা তাকে ছুরিকাঘাত করে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তার সাইফুল ইসলাম জানিয়েছেন, রমজান আলীর বুকে ও পিঠ ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

যশোর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

যশোরে শীর্ষ সন্ত্রাসী রমজানকে কুপিয়ে হত্যা

আপডেট সময়: ০৯:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪