ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার আসামিকে দুইদিনর রিমান্ড

  • আপডেট সময়: ১০:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
  • ২৯৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যশোরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলায় নাহিদ হোসেন নামে এক আসামিকে দুইদিনর রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এই রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি নাহিদ হোসেন চট্টগ্রামের চরগাঁও থানার ফরিদাপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের হাওলাদার বাড়ির এলাকায় বসবাস করেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আনসারুল হক জানিয়েছেন, একটি চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে এ,জে,আর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের গাড়িতে চালানের মাধ্যমে যশোরে ইয়াবা পাচার করে আসছে। গোপন সংবাদের ভিতিততে জনতে পেরে র‌্যাব সদস্যরা গত ১ মার্চ সন্ধ্যা ৬টার দিকে ফিরোজা খাতুন নামে এক নারী মাদক কারবারিকে যশোর থেকে আটক করে। এসময় ওই পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের চালান কপিতে প্রেরকের নামের স্থলে ০১৮১৯৪৮৮২০০ একটি মোবাইল নম্বর লেখা থাকে। ফিরোজা খাতুনকে আটকের পর মামলার তদন্ত কর্মকর্তা একআই আনসারুল হক ওই মোবাইল নম্বরটি যাচাই-বাছাই করেন। শেষ পর্যন্ত যাচাই-বাছাইতে নাহিদ হাসানের নাম উঠে আসে। এরপরে তাকে আটকের পর ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করেন তদন্ত কর্মকর্তা। গতকাল বুধবার শুনানী শেষে তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী

যশোরে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার আসামিকে দুইদিনর রিমান্ড

আপডেট সময়: ১০:৩৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪