ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে রিকশাচালক টগর হত্যা মামলার আসামি আটক

  • আপডেট সময়: ১১:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৪৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:যশোর শহরের বারান্দীপাড়ার রিকসা চালক টগর হত্যা মামলার মূল আসামি আয়ানকে আটক করেছে যশোরের ডিবি পুুলিশ। আয়ান বারান্দী মেঠোপুকুরপাড়ার আবুল কালামের ছেলে।

ডিবি পুলিশে এসআই মফিজুল ইসলাম জানিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে রিকশা চালক টগরকে ছুরিকাঘাত করে আয়ান সহ ৪/৫ জন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিডিকৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা রেফার্ড করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার হলে গত ১৬ ফেব্রুয়ারি টগর চিকিৎসাধীন অবস্থায় মারা যান । এই ঘটনায় নিহতের পিতা আবু তাহের কোতয়ালি থানায় একটি মামলা করেন।

এই মামলার অন্যতম প্রধান আসামি আয়ানকে গত মঙ্গলবার রাত ৯টার দিকে বকচর এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তার দেখানো মতো ঘটনাস্থলের পাশের ড্রেন থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই লিটন চন্দ্র দাস জানিয়েছেন, আটক আয়ান হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ ওই জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করেছেন।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

যশোরে রিকশাচালক টগর হত্যা মামলার আসামি আটক

আপডেট সময়: ১১:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪