ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মদ পানকালে কাউন্সিলরসহ চারজন আটক

  • আপডেট সময়: ১১:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৪৭ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক বহুল আলোচিত জাহিদ হোসেন মিলন ও তার ৩ সঙ্গী মদসহ আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে শহরের পুরাতন কসবা পালবাড়ির কাঁচাবাজারের একটি ইন্টারনেট ব্যবসার অফিসে বসে মদ পানকালে পুলিশ তাদেরকে আটক করে। আটক অপর ৩ জন হলে পুলিশ লাইন্স টালিখোলা এলাকার শেখ আকবর আলীর ছেলে শেখ দস্তগীর হোসেন উজ্জল, আব্দুল গফ্ফারের ছেলে মারুফুজ্জামান ও পুরাতন কসবা কদমতলা এলাকার আব্দুর রহিমের ছেলে শফিকুল ইসলাম।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (অপারেশন্স) পলাশ বিশ্বাস জানান,রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাঁচা বাজার সংলগ্ন জনৈক ওয়াহিদের ভাড়া দেওয়া ভবনে অবস্থিত ইন্টারনেট ব্যবসার অফিসে অভিযান চালানো হয়। এ সময় সেখানে কয়েকজন বসে মদ সেবন করছিলেন। পুলিশ সেখান থেকে পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলনসহ ৪ জনকে আটক করে। এছাড়া ওই অফিসের ভেতর থেকে কয়েক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

স্থানীয় একটি সূত্র জানায়, উজ্জল ও হিমেল নামে দুই যুবকের সেখানে ইন্টারনেটের ব্যবসার অফিস রয়েছে। পৌর কাউন্সিলর জাহিদ হোসেন মিলন প্রায় দলবল নিয়ে ওই অফিসে বসে মদ সেবন করে থাকেন।বুধবার রাতে পুলিশ জানতে পেরে জাহিদ হোসেন মিলনসহ ৪ জনকে আটক করে।

এদিকে রাত ১০টার পর আটক মদ্যপদের যশোর জেনারেল হাসাপাতালে নেওয়া হয়। এঘটনায় মামলার পর তাদেরকে রাতেই আদালতে সোপর্দ করলে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগ
জনপ্রিয়

শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডেকেছেন প্রধানমন্ত্রী

যশোরে মদ পানকালে কাউন্সিলরসহ চারজন আটক

আপডেট সময়: ১১:০৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪