ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে আ.লীগের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে : মান্না

  • আপডেট সময়: ০৫:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • ১১৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডামি নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক চরিত্র ধ্বংস করেছে, সংগঠন বিধ্বস্ত হয়েছে, আন্তর্জাতিক মহলে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে। নতুন সরকার গঠন করে তারা সংকট কিছুটা হলেও কাটাতে পেরেছে সেরকম কিছুই হয়নি।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত ঊনসত্তরের গণঅভ্যুত্থান এবং এখন শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের আন্দোলনে সরকারি দল এবং বিরোধী দলের বাইরেও তৃতীয় আরেকটি পক্ষ যুক্ত হয়েছে। সেটি আন্তর্জাতিক মহল। অতীতে আন্তর্জাতিক মহলের এই ধরনের সম্পৃক্ততা দেখিনি। কিন্তু এবার বছর দুই থেকেই পশ্চিমা গণতান্ত্রিক মহল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বন্ধুপ্রতিম ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা এমনভাবে কথাবার্তা বলেছে। বারে বারে বাংলাদেশ সফর করেছে যাতে করে বাংলাদেশের মানুষ মনে করেছে তারা একটা বিরাট ভূমিকা পালন করবে।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

নির্বাচনে আ.লীগের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে : মান্না

আপডেট সময়: ০৫:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪