ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিএম কাদের ও চুন্নুর পদত্যাগ দাবিতে জাপার পরাজিত প্রার্থীদের বিক্ষোভ

  • আপডেট সময়: ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • ১৫৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপার ভরাডুবির কারণে দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন পরাজিত প্রার্থীরা। বুধবার (১০ জানুয়ারি) রাজধানীতে অবস্থিত জাপার বনানী কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে জয়ী ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। শপথ চলাকালেই সমঝোতার আসনে হেরে যাওয়া প্রার্থীরা দলের বনানী কার্যালয়ের সামনে বিক্ষোভ করার প্রস্তুতি নিতে থাকেন।

বর্তমানে কার্যালয়টির সামনে অবস্থান নিয়েছে বনানী থানার ব্যাপক পরিমাণ পুলিশ। তারা বলছে, বিশৃঙ্খলা ঘটার মতো তথ্য থাকার কারণে তারা নেতাদের ভেতরে ঢুকতে বাধা দিচ্ছেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণ, আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা ও সর্বশেষে বেশিরভাগ আসনেই জাপার শোচনীয় পরাজয় হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই পরাজয় মেনে নিতে পারছেন না।

তারা জানান, আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে লাভবান হয়েছেন চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তারা নিজেদের আসনে জয় নিশ্চিত করার পরে অন্য প্রার্থীদের নিয়ে ভাবেননি। আওয়ামী লীগের একতরফা নির্বাচনকে বৈধতা দিতে জাপা প্রার্থীদের মাঠে নামিয়ে দিয়ে কোনো সহযোগিতা করেননি শীর্ষ তিন নেতা।

জাপার প্রভাবশালী এক প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘জাপা নেতাদের ভরাডুবির জন্য জি এম কাদের সরকারকে দোষারোপ করছেন। আওয়ামী লীগ কারচুপি করবে, এটা তো জানাই ছিলো। এই ডামি নির্বাচনে যেতে কেউ রাজি ছিলো না। কজন শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জি এম কাদের কী বুঝে নির্বাচনে গেলেন তার ব্যাখ্যা চাওয়া হবে।’

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

জিএম কাদের ও চুন্নুর পদত্যাগ দাবিতে জাপার পরাজিত প্রার্থীদের বিক্ষোভ

আপডেট সময়: ০৬:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪