ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দলে ছিলাম, বিরোধী দলেই থাকতে চাই : জি এম কাদের

  • আপডেট সময়: ০৬:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
  • ১৩৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর সদর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলেই থাকতে চাই।

আজ বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পর এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, সংসদে আসার অনুভূতি সবসময়ই ভালো। সেদিক দিয়ে বলতে গেলে আবার সংসদে এলাম, সেটা আনন্দের বিষয়।

সংসদে বিরোধী দল প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বিরোধী দলে ছিলাম এবং বিরোধী দলে থাকতে চাই। আমরা জনকল্যাণমুখী যেটা জনগণের ভালো হয় সেটিই আমরা করতে চাই।

এবারের সংসদ নির্বাচনে এতো কম আসনে নির্বাচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সবসময় সবকিছু এক রকম হয় না। এবারের নির্বাচনটা সঠিক নির্বাচন হয়নি। কিছু কিছু ক্ষেত্রে সঠিক হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও বুথ দখল করা হয়েছে। সিল মারা হয়েছে, খালি ব্যালট পেপার ছিল। নির্বাচন দিয়ে সত্যিকার অর্থে আমাদের জনপ্রিয়তা বা জনগণের সঙ্গে আমাদের যে ভিত্তি সেটি এই নির্বাচনের ফলাফলে সঠিকভাবে আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

পার্টি অফিসে নেতৃত্বের ব্যর্থতা নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো সাজানো জিনিস। কিছু লোক আমাদের পার্টিকে প্রশ্নবিদ্ধ করার অথবা ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। যেটা করা হয়েছে সবার সঙ্গে আলোচনা করে করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

বিরোধী দলে ছিলাম, বিরোধী দলেই থাকতে চাই : জি এম কাদের

আপডেট সময়: ০৬:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪