ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এ কে আজাদসহ ১০ আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি

  • আপডেট সময়: ০১:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪
  • ১৫০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ফরিদপুর-৩ (সদর) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদসহ জেলা আওয়ামী লীগের ১০ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সদর আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের (একে) আজাদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য খলিফা কামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য শাহ্ আলম মুকুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী জাহিদ, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মিসেস আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথ, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম নিরু, জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাতিন।

চিঠিতে বলা হয়, দলীয় সভানেত্রী শেখ হাসিনার হাজারো উন্নয়ন বাংলাদেশসহ সারা পৃথিবীতে আজ বহুল প্রশংসিত। এসব বাস্তবমুখী উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি কর্তৃক ঘোষিত ফরিদপুর-৩ সংসদীয় আসনে নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় এবং বিপক্ষ প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ সহযোগিতা ও দলীয় সভানেত্রীর স্থানীয় নির্বাচনী জনসভায় (২ জানুয়ারি) আপনাদের অনুপস্থিতি ঔদ্ধত্যপূর্ণ আচরণের সামিল। যা দলীয় আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র ও প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থি। সঙ্গত কারণেই দলীয় গঠনতত্রের ৪৭(১) ধারা অনুযায়ী, প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাদের দলীয় স্ব-স্ব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

দলীয় পদ থেকে অব্যাহতির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ বলেন, যাদের বহিষ্কার করা হয়েছে তারা সবাই জেলা আওয়ামী লীগের পদধারী নেতা। সেই নেতাদের বহিষ্কারের কোনো এখতিয়ার জেলা কমিটির সভাপতি বা সম্পাদক রাখেন না। তারা বড়জোর আমাদের বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠাতে পারেন।

দলীয় সভানেত্রী শেখ হাসিনার জনসভায় উপস্থিত না থাকার বিষয়ে তিনি বলেন, ওই সভায় আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। তাছাড়া নেত্রী এবার নির্বাচন উন্মুক্ত করেছেন বলেই আমরা আওয়ামী লীগ নেতা এ কে আজাদের নির্বাচন করছি।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

এ কে আজাদসহ ১০ আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি

আপডেট সময়: ০১:০০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪