ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসিকে হুমকি, পবনের প্রার্থিতা বাতিল

  • আপডেট সময়: ০৫:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • ১৩২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:ডিসি-এসপিকে তিন দিনের মধ্যে বদিল করে দেওয়ার হুমকি দেওয়া লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম আরপিও ও আচরণ বিধি লংঘনের দায়ে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল কমিশন। আজই এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি রিটার্নিং কর্মকর্তাকে দিতে যাচ্ছে ইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার মোহাম্মদ হাবিবুর রহমান পবনের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুনে ইসি। ওই শুনানি বিকাল ৩টায় শুরু হলেও ২২ মিনিট পর হাজির হন প্রার্থী। ওইদিন শুনানি হলেও আজ রায় দিল কমিশন।

লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের বিরুদ্ধে অভিযোগ তিনি গত শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহানকে হোয়াটস অ্যাপে ফোন দিয়ে অকথ্য ও আপত্তিকর ভাষায় কথা বলেন। ডিসি ও এসপিকে তিন দিনের মধ্যে বদলি করার হুমকি দেন। ওই দিনই এ বিষয় জানিয়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠান সুরাইয়া জাহান।

ওই প্রতিবেদনে এ প্রার্থীর বিরুদ্ধে একাধিকবার এ ধরনের আচরণ করার অভিযোগ আনেন। এ ঘটনায় কেন তার প্রার্থিতা বাতিল করা হবে না- তা জানতে চেয়ে মোহাম্মদ হাবিবুর রহমান পবনকে গতকাল সোমবার নির্বাচন কমিশনে তলব করা হয়। বিকাল ৩টায় শুনানি শুরুর কথা থাকলে এ প্রার্থী শুনানিকক্ষে নির্ধারিত সময়ের ২২ মিনিট পরে প্রবেশ করেন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ও তিনজন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

ডিসিকে হুমকি, পবনের প্রার্থিতা বাতিল

আপডেট সময়: ০৫:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪