ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘এটা কোনো নির্বাচন না, ভোটাভুটির খেলা’

  • আপডেট সময়: ০৬:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
  • ১৪৬ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, প্রতিযোগিতা বিবেচনায় এটা কোনো নির্বাচন না। নির্বাচন হতে হলে শক্তিশালী বিরোধী দল থাকতে হবে। এটাকে আমি বলি ভোটাভুটির খেলা।

রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।

বদিউল আলম মজুমদার বলেন, আমি মনে করি, আমরা এখন ভয়াবহ সাংবিধানিক সংকটের মধ্যে আছি। যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে তা অসাংবিধানিক। তাই বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে যে আইন তাতে বলা আছে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন নাম প্রস্তাব করবে। কিন্তু যখন অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল, তখন সেটি উন্মুক্ত করে দিয়েছিল। সুতরাং আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। তাই তাদের সব কার্যক্রম প্রশ্নবিদ্ধ হতে বাধ্য।

সভায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সদস্যরাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসি খাতা চ্যালেঞ্জের সময় বাড়ল, আবেদন করা যাবে রোববার দুপুর পর্যন্ত

‘এটা কোনো নির্বাচন না, ভোটাভুটির খেলা’

আপডেট সময়: ০৬:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩