ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেলেন যশোর- ৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী

  • আপডেট সময়: ১০:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
  • ১৫৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক: যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনামুল হক বাবুল চেম্বার আদালতে প্রার্থীতা ফিরে পেয়েছেন। মঙ্গলবার দুপুরে আদালত তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেছেন। এরআগে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তার প্রার্থীতা বাতিল হয়ে যায়।

গত ১৩ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা তার প্রার্থীতা বাতিলের রায় দেন। প্রার্থী বাবুলের বিরুদ্ধে এ আপিল করেন একই আসনের বাসিন্দা সুকৃতি কুমার মন্ডল। এরপর এনামুল হক বাবুল তার প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেন। সোমবার সকালে হাইকোর্টও তার মনোনয়ন বাতিলের পক্ষে রায় দেন। এরই প্রেক্ষিতে তিনি তার নির্বাচনী বৈধতা হারান। এতেও থেমে যাননি আওয়ামী লীগ নেতা প্রার্থী এনামুল হক বাবুল। তিনি চেম্বার আদালতে ফের আপিল করেন। মঙ্গলবার দুপুরে চেম্বার আদালত তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন। এর মাধ্যমেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করতে পারছেন।

এর আগে, এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়। এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন রনজিত। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনিও আওয়ামী লীগের এ প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার অভিযোগ করেছিলেন।
ট্যাগ
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রার্থিতা ফিরে পেলেন যশোর- ৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী

আপডেট সময়: ১০:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩