ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে সুমন হত্যার ঘটনায় তিনজন আটক

  • আপডেট সময়: ১০:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
  • ১১৮ জন দেখেছে
Spread the love

স্টাফ রিপোর্টার:যশোরের বেনাপোল থেকে অপহৃত সুমন হত্যার ঘটনায় ঢাকা থেকে একটি মাইক্রোসহ তিন জনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা থানার শাখারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত ৩ জনকে ও তাদের ব্যবহৃত মাইক্রোবাস আটক করা হয়।

যশোর জেলা পুলিশের পক্ষ থেকে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,যশোর ডিবি পুলিশের এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম ও এসআই শামীম হোসেনের সমন্বয়ে একটি টিম অভিযান চালিয়ে
কুমিল্লা জেলার চান্দিনা থানার আলিকামুড়া গ্রামের সুনিল চন্দ্র দাসের ছেলে ও ঢাকার শাখারীবাজার এলাকার ডালিম কুমার দাস (৩৩)দেবিদার থানার রসুলপুর গ্রামের ঠাকুরদাস নিয়োগির ছেলে ও ঢাকার শাখারী বাজারের বাসিন্দা অঞ্জন (৪৯) ও পটুয়াখালী জেলার দশমিনা থানার বাঁশবাড়িয়া গ্রামের দৌলত মুন্সির ছেলে ও ঢাকার ফকিরাপুলের আবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া রিয়াজকে (৩৮) আটক করা হয়।

ডিবি পুলিশ আরো জানায়, গত ১১ নভেম্বর স্বর্ণ চোরাকারবারী চক্রের কামাল গং কর্তৃক যশোরের বেনাপোল থেকে টেংরালী গ্রামের ওসমান গনির ছেলে ওমর ফারুক ওরফে সুমনকে (২৬) অপহরণের পর হত্যা করে‌।

ঘটনাস্থলের আশে পাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আসামিদের মোবাইল তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্বর্ণ চোরাকারবারিদের ২৫টি বার অনুমান ৩ কেজি স্বর্ণ খোয়া যাওয়ায় স্বর্ণ চোরাকারবারি চক্রের কামালগং ভিকটিম সুমনকে সন্দেহজনক আটক করে মারধর করে। তার কাছে স্বর্ণ
না পেয়ে তাকে হত্যা করে লাশ মাগুরা জেলার সদর উপজেলার রামনগর গ্রামের এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। এর আগে গত ১৬ নভেম্বর দুপুর ১২টার দিকে, মাগুরা জেলার রামনগর গ্রামেথেকে ভিকটিম সুমনের মৃতদেহ উদ্ধার করে বেনাপোল ও মাগুরা পুলিশের
যৌথ উদ্যোগে।

ট্যাগ
জনপ্রিয়

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

বেনাপোলে সুমন হত্যার ঘটনায় তিনজন আটক

আপডেট সময়: ১০:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩