ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা আত্মাহুতির জন্য প্রস্তুত : মির্জা আব্বাস

  • আপডেট সময়: ০৯:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
  • ১০০ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কেউ গুলি করলে আমরা তাকে ছাড় দেবো না। আমরা আত্মাহুতির জন্য প্রস্তুত। আন্দোলনে গুলি চালানো হলে আমাদের আন্দোলনও ভিন্ন প্রক্রিয়ায় হবে। অবস্থা বুঝে আমরা ব্যবস্থা নেবো।

তিনি বলেন, আগে আমরা পল্টনে কর্মসূচি করতাম, পরে মুক্তাঙ্গনে আনা হলো। সেখানেও বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর আমরা প্রেস ক্লাবের সামনে করেছি, সেখানেও আজ কর্মসূচি পালন করতে দেয়নি। আমরা এখন অলিগলিতে মিছিল করবো।সরকারের ঠেকানোর ক্ষমতা থাকবে না।

সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় রমনা ও শাহবাগ থানা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন মির্জা আব্বাস।

জ্বালানি তেল, নিত্যপণ্যের দাম, গণপরিবহনের ভাড়া বাড়ানো এবং পুলিশের গুলিতে ভোলা ও নারায়ণগঞ্জে দলীয় নেতাকর্মী নিহতের প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।

মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য বিএনপির মিছিল শুরু হয়েছে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফাত আলী সপু, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন প্রমুখ।

ট্যাগ
জনপ্রিয়

পাইকগাছায় এসিল্যান্ড পদ শূন্য, ভোগান্তিতে মানুষ

আমরা আত্মাহুতির জন্য প্রস্তুত : মির্জা আব্বাস

আপডেট সময়: ০৯:৫১:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২