ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে পুলিশের বিরুদ্ধে রিজভীর মামলা খারিজ

  • আপডেট সময়: ০৬:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • ১১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবদল কর্মী রাজ আহমেদ শাওন হত্যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে প্রধান আসামি করে ৪২ জনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

রোববার (৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লার আদালতে এ আবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

পরে বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান মোল্লা আবেদনটি খারিজ করে দেন।

মামলায় বিবাদীরা ছিলেন, পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (ক অঞ্চল) নাজমুল হাসান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আমীর খসরু, উপ-পরিদর্শক কামরুজ্জামান, পুলিশ সদস্য শাহরুল আলম, আরিফ দেওয়ান, সোহাগ, ফেরদৌস দেওয়ান, সেলিম, যুগল, রিপন, মামুন, হাফিজ, রিয়াজ, সহকারী উপ-পরিদর্শক ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, পুলিশ সদস্য জাকির হোসেন, রাকিব, নাঈম, আনিস, সাইদুল, এএসআই সোহরাব, পুলিশ সদস্য ইনজামামুল, খলিলুর রহমান, রাসেল, মোহসিন, মোস্তাকিম, শাহাদাৎ, দীপক সাহা, শাহীন, ফখরুল, আরিফ দেওয়ান, ফরিদ উদ্দিন, মুরাদুজ্জামান, শাহীন, কবির হোসেন, সোহাগ, মান্নান ও রুবেলসহ অজ্ঞাতনামা আরও ১৫০ জন।

এ বিষেয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন জানান, নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বাদী হয়ে মামলার আবেদন করেন।

পরে আজ রোববার বিকেলে সেটি খারিজ করে দেন আদালত।

ট্যাগ
জনপ্রিয়

পাইকগাছায় এসিল্যান্ড পদ শূন্য, ভোগান্তিতে মানুষ

নারায়ণগঞ্জে পুলিশের বিরুদ্ধে রিজভীর মামলা খারিজ

আপডেট সময়: ০৬:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২