ঢাকা ১০:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির মাঝে নির্বাচনি ভীতি শুরু হয়েছে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময়: ০৬:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • ১১৩ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মাঝে নির্বাচনি ভীতি শুরু হয়েছে। সেই ভীতি থেকে তারা নানা কথা বলছে।

শনিবার (৩১ জুলাই) দুপুরে নীলফামারীর জলঢাকা সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ২০১৮ সালে নির্বাচন যেমন কারও জন্য থেমে থাকেনি। এবারও নির্বাচন থেমে থাকবে না। একই সঙ্গে নির্বাচনি ট্রেন কারও জন্যই থেমে থাকবে না।

তিনি আরও বলেন, দলে বিশৃঙ্খলাকারীদের কোনো ঠাঁই হবে না, যারা ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তৃণমূলে আওয়ামী লীগ অনেক শক্তিশালী এবং ঐক্যবদ্ধ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া ও সাফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হকসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগ
জনপ্রিয়

পাইকগাছায় এসিল্যান্ড পদ শূন্য, ভোগান্তিতে মানুষ

বিএনপির মাঝে নির্বাচনি ভীতি শুরু হয়েছে : তথ্যমন্ত্রী

আপডেট সময়: ০৬:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২