ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না : গয়েশ্বর

  • আপডেট সময়: ১০:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • ১১৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপি নেতাকর্মীদের রক্ত দিয়ে হলেও আগামী নির্বাচন আওয়ামী লীগ সরকারের অধীনে করতে দেয়া হবে না বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

রোববার (২৪ এপ্রিল) সাভারের জিরাবো এলাকায় সাভার থানা, পৌরসভা ও আশুলিয়া থানা বিএনপির কর্মী সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

এ সময় তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও হয়রানি করে নাজেহাল করছে। পুলিশের দায়িত্ব মিছিল-মিটিং বন্ধ করা নয়। পুলিশের এমন আচরণ জনগণের ওপর জুলুম করা।

পুলিশ সদস্যদের সম্বোধন করে গয়েশ্বর বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা। ব্যক্তিগত কর্মচারীর মতো কাজ করবেন না।

সম্মেলনে সাভার থানা বিএনপির সভাপতি হিসেবে সাইফউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপির সভাপতি হিসেবে খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, আশুলিয়া থানা বিএনপির সভাপতি হিসেবে আজগর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নাম ঘোষণা করা হয়।

কর্মী সম্মেলনে ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক দুই বারের সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

নীলফামারীতে সোনালী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ৩৫ হাজার টাকা চুরির শিকার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক

এ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে দেয়া হবে না : গয়েশ্বর

আপডেট সময়: ১০:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২