ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

  • আপডেট সময়: ০৭:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশের। আগামী আগস্টে ডারউইন ও ম্যাকাইয়ের মাঠে অসিদের মুখোমুখি হবে টাইগাররা। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে এই সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের প্রথম টেস্টটি শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ২২ আগস্ট থেকে, যার ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা।

সর্বশেষ ২০০৩ সালে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল, তখন ডারউইনের এই মারারা ওভালেই একটি টেস্ট হয়েছিল। দীর্ঘ সময় পর এই মাঠে আবারও সাদা পোশাকের ক্রিকেট ফিরছে।

অন্যদিকে, ম্যাকাইয়ের ১০ হাজার দর্শক ধারণক্ষমতার আধুনিক মাঠটির জন্য এটি হবে এক বড় মাইলফলক, কারণ বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। মূলতঃ নিয়মিত ক্রিকেট মৌসুম শুরুর আগে সিরিজ হওয়ায় নর্দান টেরিটরির এই ভেন্যুগুলোকে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

২০০৩ সালের সফরে দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সব মিলিয়ে দুই দলের ৬ টেস্টে বাংলাদেশের জয় ১টি, অস্ট্রেলিয়ার ৫টি। ২০২০ সালেও বাংলাদেশে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার, তবে সেটি ভেস্তে যায় কোভিড-১৯ এর কারণে।

মূল সূচি অনুযায়ী এই সিরিজটি হওয়ার কথা ছিল ২০২৭ সালের মার্চে। কিন্তু টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তি উপলক্ষে ওই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের সফরটি এগিয়ে এনে এই বছরের আগস্টে নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ দিয়েই অস্ট্রেলিয়ার এক অবিশ্বাস্য ব্যস্ত মৌসুম শুরু হবে, যেখানে এক বছরের মধ্যে তারা ১৯টি টেস্ট খেলবে। টাইগারদের পর তারা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে খেলার পর অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তবে এই টেস্ট সিরিজের আগে আগামী জুনেই অস্ট্রেলিয়া দল বাংলাদেশ সফরে আসবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

আপডেট সময়: ০৭:৩০:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬