ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকার পতন লড়াইয়ে বিএনপির অনেকেই লোভে পড়বে’

  • আপডেট সময়: ১০:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ১১২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:সরকার পতন লড়াইয়ের ময়দানে দলের (বিএনপির) অনেকেই দালালি করবে, লোভে পড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার (১৫ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম বলেন, সরকার পতনে আমাদের লড়াই করতে হবে। লড়াইয়ের ময়দানে অনেকেই নতুন যুক্ত হবে, আবার অনেকেই ঝরে যাবে। অনেকেই দালালি করবে, অনেকেই ষড়যন্ত্রের শিকার হবে। আবার অনেকেই লোভে পড়বে। এরপর যারা অবশিষ্ট থাকবে তাদের নিয়ে সংগ্রাম হবে। তারা একসঙ্গে দেশ চালাবে।

তিনি বলেন, আলোচনা করে ও যুক্তি দিয়ে আওয়ামী লীগকে বুঝাতে পারবেন না। কারণ, তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। তাই লড়াই ও সংগ্রামের মাধ্যমে এই সরকারকে অপসারণ করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, কে কত বড় বীর তা নির্ধারণ করবে লড়াইয়ের ময়দান। প্রয়োজনে জান দিতে হবে, গুলি খেতে হবে, মার খেতে হবে। কিন্তু পিছিয়ে যাওয়া চলবে না।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

‘সরকার পতন লড়াইয়ে বিএনপির অনেকেই লোভে পড়বে’

আপডেট সময়: ১০:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২