ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা এম এ মান্নান আর নেই

  • আপডেট সময়: ০৬:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ২৭৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী বিএনপি নেতা নাহিদুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

৭২ বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন ধরে কিডনি জটিলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন। মাঝে হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরে তিনি বাড়িতে ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বুধবার রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। আজ বিকেল সাড়ে চারটায় তিনি ইন্তেকাল করেন।

২০১৩ সালে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা এম এ মান্নান। মেয়র থাকাকালে ২০১৫ সালে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন মামলায় দুই বছরের মতো কারাগারে ছিলেন এম এ মান্নান। ২০১৭ সালে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকেই নানা রোগে ভুগতে শুরু করেন এই বিএনপি নেতা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

বিএনপি নেতা এম এ মান্নান আর নেই

আপডেট সময়: ০৬:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২