ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল উত্তর কোরিয়া

  • আপডেট সময়: ১২:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১৪৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেখানে রীতিমতো বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলের ব্যবধানে হেরেছেন ঋতুপর্ণারা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ম্যাচের শুরু থেকে লড়াই করলেও ছয় মিনিট ইনজুরি সময়ে উত্তর কোরিয়া দুই গোল করে। এতে হাফটাইমের আগে ২-০ গোলে পিছিয়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও ৩ গোল হজম করতে হয়েছে তাদের।

এদিন প্রথমার্ধে উত্তর কোরিয়া বাংলাদেশের জালে ৫ বার বল পাঠিয়েছিল। তিনবারই ভিএআরে গোল বাতিল হয়েছে। নারী এশিয়ান কাপে ভিএআর প্রযুক্তি রয়েছে। এই প্রযুক্তির জন্য বাংলাদেশের পক্ষে চারটি সিদ্ধান্ত যাওয়ায় পরাজয়ের ব্যবধান কম হয়েছে।

আজ ম্যাচের ১৪ মিনিটে উত্তর কোরিয়ার গোলটি হ্যান্ডবলে বাতিল হয়। এর কয়েক মিনিট পর বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বল হাত দিয়ে ধরেন। সেই বল শট করে জালে পাঠান কোরিয়ান ফুটবলার। ভিএআরে সেটা ফাউল ধরায় সেটাও বাতিল হয়। এরপর সহকারি রেফারি অফ সাইড দেওয়ায় আরেক গোল বাতিল হয়। ভিএআরেও সেটা অফ সাইড বিবেচনা করেছে।

বাংলাদেশ আজ খানিকটা আক্রমণাত্মক মনোভাবে খেলা শুরু করে। এতে উত্তর কোরিয়া বেশি আক্রমণের সুযোগ পায়। ভিএআর ছাড়াও ভাগ্যও অনেকক্ষণ সহায় ছিল শক্তিশালী দলের। ৩৫ মিনিটে একটি শট ক্রসবারে লেগে ফেরত আসে। বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার কয়েকটি দারুণ সেভও করে।

ইনজুরি সময়ের ছয় মিনিট খানিকটা এলেমেলো বাংলাদেশ। অধিনায়ক আফিদা খন্দকার বক্সের মধ্যে কোরিয়ান ফুটবলারকে জার্সি ধরে টেনে ফেলে দেন। রেফারি কাছ থেকে ঘটনা দেখায় পেনাল্টির নির্দেশ দেন।

গোলরক্ষক মিলি বল আটকানোর কোনো সুযোগই পাননি। দুই মিনিট পর আবার ডিফেন্সের ভুলে বক্সের কাছ থেকে শটে ব্যবধান দ্বিগুণ করে উত্তর কোরিয়া।

দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করার চেষ্টা করতে থাকেন ঋতুপর্ণারা। কিন্তু সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। বিপরীতে দুর্দান্ত ফুটবল খেলে আরও ৩ গোল করে উত্তর কোরিয়া। এতে শেষ পর্যন্ত ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘সব ফাঁস’ করে দেওয়ার হুমকি পাটওয়ারীর, অভিযোগ রাশেদ খাঁনের

বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল উত্তর কোরিয়া

আপডেট সময়: ১২:২৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬