ঢাকা ১০:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘বঙ্গমাতার ত্যাগের দৃষ্টান্ত বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে’

  • আপডেট সময়: ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • ১০৫ জন দেখেছে
Spread the love

সোমবার দুপুরে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জেলা আওয়ামী লীগ এ দোয়া ও মাহফিলের আয়োজন করে।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কোনো তুলনা হয় না। বঙ্গমাতা বঙ্গবন্ধুকে যদি সহযোগিতা না করতেন, অনুপ্রেরণা না যোগাতেন তাহলে বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীনতায় ভূমিকা রাখা সম্ভব হতো না।

এ সময় তোফায়েল আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক অনুপ্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা। ১৯৬৯ সালে যখন বঙ্গবন্ধু জেলে তখন বঙ্গমাতার সাথে পরামর্শ নিয়ে আমরা রাজজৈনিক কর্মসূচি পালন করে থাকি। বঙ্গমাতা আমাদের ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানের খরচ দিতেন। তিন মাসের ছাত্রলীগের অফিস ভাড়া দিতে পারিনি। বঙ্গমাতা সেই ভাড়া পরিশোধ করতে সহযোগিতা করেছেন।

তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধু যখন জেল খানায় তখন বঙ্গমাতা তাকে খাতা দিয়ে আসতেন। জেল খানায় বঙ্গবন্ধুকে দিয়ে আসা খাতায় বঙ্গবন্ধু বই লিখেছেন। সেই বই দুটি হলো অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মঈনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউনুছ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তোফায়েল আহমেদ।

ট্যাগ
জনপ্রিয়

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

‘বঙ্গমাতার ত্যাগের দৃষ্টান্ত বাঙালি নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে’

আপডেট সময়: ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২