ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

  • আপডেট সময়: ০৩:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ২ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:দেশে আবারও সক্রিয় হতে যাচ্ছে একটি শক্তিশালী বৃষ্টিবলয়। ১৮ জুন থেকে শুরু হয়ে টানা প্রায় ১২ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে এই বৃষ্টিবলয়।

এর প্রভাবে দেশের চার বিভাগ-রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় দফায় দফায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

এ সময় দেশের বড় অংশজুড়ে বৃষ্টির পরিমাণ বেড়ে যেতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, বছরের প্রথম বর্ষাকালীন বৃষ্টিবলয় দেশে সক্রিয় হতে পারে ১৮ থেকে ১৯ জুন।

২৯ থেকে ৩০ জুন পর্যন্ত পর্যায়ক্রমে এটি সক্রিয় হতে পারে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

পোস্টে আরো বলা হয়, বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ায়, এর প্রভাবে ঝড় ও বজ্রপাত অনেক কম থাকতে পারে। স্বাভাবিক দমকা হাওয়া ও বাতাসের এলোমেলো প্যাটার্নের কারণে কিছুকিছু স্থানে বজ্রপাত হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদফতরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

দেশে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

আপডেট সময়: ০৩:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬