ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো : ফখরুল

  • আপডেট সময়: ০৫:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
  • ১২৫ জন দেখেছে
Spread the love

লোকসমাচার ডেস্ক:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো এবং দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ। বৃহস্পতিবার মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি।

ফখরুল বলেন, বর্তমান সরকার যে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে তাতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। এভাবে একটি দেশ চলতে পারে না। আবারও সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো এবং দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসে তাদের শ্রদ্ধা জানাই। যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা আজও অর্জন হয়নি। মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার। কিন্তু আজকে এই আওয়ামী সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে।

বেগম খালেদা জিয়া প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশ নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ঝুলিয়ে দিয়ে তাকে গ্রেফতার করেছে। জিয়া আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। সরকার তার যথাযথ চিকিৎসার ব্যবস্থাও নিচ্ছে না।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে উপশহরে দোয়া ও খাবার বিতরণ

আবারও সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো : ফখরুল

আপডেট সময়: ০৫:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১