ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে উপশহরে দোয়া ও খাবার বিতরণ

  • আপডেট সময়: ০৪:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৯৪ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,যশোর প্রতিনিধি:বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপশহর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার তৌহিদ ও সাধারণ সম্পাদক দিলদারসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন রুবেল, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রনি চৌধুরী, সহ-সভাপতি তান্নু, ওয়ার্ড যুবদলের সভাপতি নুর ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফাহিম নাফিজ আবিদ, সাধারণ সম্পাদক জাকারিয়া শেখ অভি এবং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি বশির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, বিএনপির বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম ২০১৮ সালের ৪ নভেম্বর মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করেন দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে উপশহরে দোয়া ও খাবার বিতরণ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে উপশহরে দোয়া ও খাবার বিতরণ

আপডেট সময়: ০৪:০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬