ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে বিএনপি সরকার’

  • আপডেট সময়: ১০:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
  • ৭ জন দেখেছে
Spread the love

লোকসমাচার,বগুড়া প্রতিনিধি:বগুড়া প্রেসক্লাবের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেছেন, বিএনপি সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। এই স্বাধীনতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে।

শুক্রবার বেলা ১১টায় বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু। সঞ্চালনা করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলারসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ করা হবে। সারাদেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে।

বগুড়া শহরের রেললাইন স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, রাণীরহাট থেকে বগুড়া শহর হয়ে গাবতলী পর্যন্ত মেট্রোরেল আদলে ট্রেন চলাচল করবে। গাবতলীতে চার লেনের বাইপাস, বগুড়া-নওগাঁ ও মোকামতলা-জয়পুরহাট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা দেওয়া বরাদ্দ হয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ট্যাগ

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইনফরমেশন সেভ করুন

জনপ্রিয়

‘সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে বিএনপি সরকার’

আপডেট সময়: ১০:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬